home-hero2
previous arrow
next arrow
Dr Sandipan Ghosh

Dr. Sandipan Ghosh

MBBS, MD (Neuro Psychiatrist)

ডা: সন্দীপন ঘোষ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার একজন খ্যাতনামা সাইকিয়াট্রিস্ট। উনি MBBS করেছেন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এবং MD করেছেন নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে ।বর্তমানে সিনিয়র রেসিডেন্ট হিসেবে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত ।

ডাক্তার বাবু সাপোর্টিভ কাউন্সিলিং ও ওষুধের মাধ্যমে যেমন সাধারন মানসিক সমস্যার (অ্যাংজাইটি, প্যানিক এ্যাটাক ,ডিপ্রেশন ,ওসিডি ) চিকিৎসা করেন তেমনি কঠিন মানসিক সমস্যারও (বাইপোলার ডিসঅর্ডার ,স্কিজোফ্রেনিয়া )চিকিৎসা করে রোগ মুক্তির পথে নিয়ে যান রোগীকে।

এছাড়াও সমস্ত রকমের নার্ভের ব্যথা-যন্ত্রণা, মাথা যন্ত্রণা ,খিঁচুনি বা মৃগী এবং অন্যান্য নার্ভ বা ব্রেনের সমস্যার চিকিৎসা করেন। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ডাক্তার বাবু বিভিন্ন টিপস,ট্রিকস ও সাধারণ জ্ঞান সোশ্যাল মিডিয়াতে নিয়মিত শেয়ার করেন। ফেসবুকে ডাক্তারবাবুর ফলোয়ার্স প্রায় দু লক্ষের কাছাকাছি।

” আমি বিশ্বাস করি মনও শরীরের মতোই যত্ন চায়। মানসিক অসুস্থতা দুর্বলতা নয়। বৈজ্ঞানিক কাউন্সেলিং ও ওষুধের মাধ্যমে এখন সব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব । আমি মানুষকে বিচার না করে তাদের মনের কথা শুনে ও বুঝে সবসময় পাশে থাকার চেষ্টা করি ।চলুন একসাথে আমরা এমন এক পথ খুঁজি যেখানে আপনি আবার নিজেকে চিনে নেবেন।” – ডাক্তারবাবুর কথা

কী লক্ষণ হলে কী সমস্যা?

panic-attack

Panic attack বা মৃত্যুভয় রোগ – বুক ধড়ফড় ,শ্বাসকষ্ট, গা হাত কাঁপা, হার্ট অ্যাটাকের মত মনে হওয়া ,মাথা ঘোরানো, অস্থির লাগা ,মৃত্যু আসন্ন মনে হওয়া।

anxiety

Anxiety বা দুশ্চিন্তা রোগ – ছোট ব্যাপারেও অতিরিক্ত চিন্তা হওয়া, ভয় ভাব(ভিড়ভাট্টা,দূরে যাওয়ার, বদ্ধ জায়গায়) মনে অস্থিরতা,নার্ভাস লাগা,ঘুমের সমস্যা, পেটের সমস্যা ।

OCD

OCD বা শুচিবাই রোগ – বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বা ধোয়াধুই,মনে সন্দেহ,চেক করা,ধর্ম নিয়ে আজেবাজে চিন্তা মাথায় আসা,খারাপ সেক্সুয়াল চিন্তা মাথায় আসা, বার বার অপ্রয়োজনীয় চিন্তা আসা যা নিয়ন্ত্রণ করা যায় না।

depression

Depression বা মন খারাপ রোগ – কিছুই ভালো না লাগা, এনার্জীর অভাব, সুইসাইডের চিন্তা, নিজেকে সব কিছুর থেকে আলাদা করে নেওয়া, খিদেও ঘুমের সমস্যা হওয়া।

bipolar-disorder

Bipolar Disorder বা মুড সুইং রোগ – কখনো মনে খুব ফুর্তি, রাগ, বিরক্তিভাব, প্রচুর এনার্জি, নিজেকে মহান ভাবা, ঘুমের প্রয়োজন অনুভব না করা, আবার কখনো ডিপ্রেশন বা মন খারাপ রোগের লক্ষণ যেগুলো কয়েক ঘন্টা নয়, দিনের পর দিন থাকে ।

Schizophrenia

Schizophrenia বা উদভ্রান্ত রোগ – সন্দেহ হওয়া, কানে কথা শুনতে পাওয়া, একা একা বিড়বিড় করা বা হাসা, বাস্তবে থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অদ্ভুত আচরণ করা, রাগ ভাঙচুর করা, নিজের যত্ন না নেওয়া।

Pain

ব্যথা-যন্ত্রণার সমস্যা – মাথা যন্ত্রণা ( মাইগ্রেন,সাইনাস, টেনশন হেডেক), নার্ভের সমস্যা ( কোমর, ঘাড়, হাত ,পা,হাঁটুর ব্যথা-যন্ত্রণা,ঝিনঝিন বা জ্বালা ভাব )

other-disease

অন্যান্য লক্ষণ – যৌন সমস্যা (শীঘ্রপতন, লিঙ্গ শিথিলতা, মেলামেশায় অনীহা), নেশার সমস্যা (মদ,মোবাইল ইত্যাদি) অজ্ঞান, খিঁচুনি, রাগ,নিজের ক্ষতি করা, পেটের সমস্যা, গ্যাস, ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য, চঞ্চল ও অমনোযোগী বাচ্চা, রাগী-জেদি বাচ্চা ।

চিকিৎসা – কাউন্সিলিং ও ওষুধ ।
কখনো একটি আবার কখনো দুটিরই প্রয়োজন।
#কাউন্সিলিং – আপনাকে নতুন ভাবে ভাবতে শেখাবে ।
#ওষুধ – আপনার মস্তিষ্কে রসায়নের ভারসাম্য ফেরাবে ।

Testimonials

Dr. Sandipan Ghosh has established a strong reputation for excellence in the field of mental health care.

5 Star
“Sir one of the best doctors. He provides outstanding treatment and demonstrates excellent behavior and professionalism.
arindam-santra
ARINDAM SANTRA
Patient, Medinipur
5 Star
“Sir apni amar kacha vogoban🙏apnar jonna aj ka ami ei sukhar din gulo dekhta pachhi🤗Thank u so much sir😊.
tina-adik
Tina Maity Adak
Patient, Medinipur
5 Star
“Best phychiyatrist in Medinipur dist over wb my personal beliefs….Not only doctor very honest nd pure hearted jantelmen ..friendly behaviour. 
m
Mahasin Khan
Patient, Medinipur

নিয়মিত করা প্রশ্ন?

মানসিক সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় ?
অনেক ক্ষেত্রেই সম্ভব ।সঠিক চিকিৎসা, নিয়মিত ফলোআপ ও সচেতন প্রচেষ্টায় অধিকাংশ রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
ওষুধ কি সারা জীবন খেতে হয় ?
একদমই না। দীর্ঘদিন ভালো থাকার পর ডাক্তার বাবু ওষুধের ডোজ নির্দিষ্ট নিয়ম মেনে কমিয়ে বন্ধ করতে পারেন ।
ওষুধে কি নেশা তৈরি হয় ?
বেশিরভাগ আধুনিক ঔষধই এখন নিরাপদ, যেগুলোতে অভ্যেস হয় না। কিছু বেঞ্জডায়াজেপিন গোত্রের ওষুধ কিছু সময় পর মনিটর করে বন্ধ করা হয়।
মানসিক রোগ মানে কি মাথা খারাপ হয়ে গেছে?
একদম ভুল ধারণা ।মানসিক রোগে মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন ঘটে, যেটা চিকিৎসাযোগ্য।যেমন সুগার হলে শরীরে ইনসুলিন কমে যায় তেমনি অনেক মানসিক রোগে মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার এর ভারসাম্য নষ্ট হয় ।
সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর কাছে প্রথমবার গেলে কি হয় ?
প্রথমে ডাক্তার বাবু আপনার সমস্যার কথা শুনে প্রয়োজনে কিছু প্রশ্ন করবেন ।এরপর উনি আপনার ডায়াগনোসিস করে চিকিৎসা শুরু করেন ।কাউন্সিলিং ও ওষুধের মধ্যে কি প্রয়োজন উনি ঠিক করে চিকিৎসা আরম্ভ করবেন।
চিকিৎসা কতদিন নিতে হয়?
এটা নির্ভর করে সমস্যার ধরন,সময় ও তীব্রতার ওপর।তবে অ্যান্টিবায়োটিকের মত ৫-১০ দিন নয় ,ভালো হওয়ার পরও অন্তত কয়েক মাস চিকিৎসা তো নিতেই হয় ওষুধ বন্ধ করার আগে।এক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন।

আরও প্রশ্ন আছে?

ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিতে ও চেম্বারের যোগাযোগ পেতে যোগাযোগ করুন

Appointment